June 27, 2026, 11:23 am
শিরোনাম :
শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির পশুর হাট পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক

সেলিম ব্যুরো প্রধান ব্রাহ্মণবাড়িয়া

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির পশুর হাটের সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেছেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।
মঙ্গলবার সকালে তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ইজারা দেওয়া ভাদুঘর পৌর বাস টার্মিনাল সংলগ্ন গরুর বাজার পরিদর্শন করেন। এ সময় তিনি বাজারের হাসিল ঘর, পশুর প্রবেশ ও বের হওয়ার পথ, ক্রেতা-বিক্রেতাদের চলাচল ও নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন।
পরিদর্শনকালে প্রশাসক ইজারাদারদের নির্দেশনা দিয়ে বলেন, দূর-দূরান্ত থেকে আসা ব্যাপারী ও ক্রেতাদের যেন কোনো ধরনের হয়রানির শিকার হতে না হয়। একই সঙ্গে জাল টাকা শনাক্তকরণ, চাঁদাবাজি প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, “কোরবানির ঈদকে সামনে রেখে সাধারণ মানুষের সুবিধার্থে আমরা পশুর হাটগুলোর নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কাজ করছি। নির্ধারিত টোলের বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না—এ বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।”
প্রশাসক জানান, হাট এলাকায় স্বাস্থ্যবিধি মেনে চলা এবং বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
পরিদর্শনকালে পৌরসভার প্রকৌশলী ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে জেলা পরিষদ প্রশাসক স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং সার্বিক সহযোগিতা কামনা করেন।



ফেসবুক কর্নার