June 27, 2026, 11:25 am
শিরোনাম :
শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

নবীনগর পৌরসভায় সেবায় ধস: নির্বাহী কর্মকর্তার অনুপস্থিতিতে ভোগান্তি চরমে

অভয়নগর প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার প্রথম শ্রেণির পৌরসভায় প্রশাসনিক শৃঙ্খলা ভেঙে পড়ে নাগরিক সেবায় চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। পৌরসভার নির্বাহী কর্মকর্তা (পিও) মোহাম্মদ বেলজুর রহমান খানের দীর্ঘ অনুপস্থিতি ও দায়িত্বে অবহেলার অভিযোগে স্থবির হয়ে পড়েছে দাপ্তরিক কার্যক্রম।
অনুসন্ধানে জানা গেছে, নির্বাহী কর্মকর্তা ৪ মে থেকে ছুটিতে থাকার আবেদন করলেও বাস্তবে তিনি ২৯ এপ্রিল থেকেই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। অভিযোগ রয়েছে, দায়িত্বে অনুপস্থিত থাকার সময় দাপ্তরিক কাজ চালানোর জন্য তিনি আগেই গুরুত্বপূর্ণ নথিপত্র ও চেকে স্বাক্ষর করে রেখে গেছেন।
সোমবার (৪ মে) সরেজমিনে পৌরসভায় গিয়ে দেখা যায়, তাঁর চেম্বার ফাঁকা পড়ে আছে। উপস্থিতি খাতায় স্বাক্ষরের বাধ্যবাধকতা না থাকায় তাঁর প্রকৃত উপস্থিতি নির্ধারণ করাও কঠিন হয়ে পড়েছে।
এদিকে প্রতিষ্ঠান প্রধানের অনুপস্থিতির সুযোগে অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের মাঝেও শৃঙ্খলার অভাব দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, অনেকেই দেরিতে অফিসে আসছেন এবং নির্ধারিত সময়ের আগেই চলে যাচ্ছেন। ফলে জন্ম নিবন্ধন, ট্রেড লাইসেন্স, ওয়ারিশ সনদসহ গুরুত্বপূর্ণ সেবা নিতে এসে সাধারণ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে খালি হাতে ফিরতে হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, “প্রধান কর্মকর্তার অনুপস্থিতিতে দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। অনেকেই নিয়মকানুন মানছেন না।”
এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বেলজুর রহমান খানের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
তবে পৌরসভার প্রশাসক (সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা) মো. মাহামুদুল হাসান বলেন, “নির্বাহী কর্মকর্তা বর্তমানে ছুটিতে রয়েছেন। তবে অভিযোগগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সচেতন নাগরিকরা মনে করছেন, দায়িত্বশীল পদে থেকে এ ধরনের অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত তদন্ত করে প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা।
এ অবস্থায় দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পৌরসভার সেবা কার্যক্রম পুরোপুরি অচল হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।



ফেসবুক কর্নার