June 5, 2026, 1:54 am
শিরোনাম :
বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কথিত নিয়োগ বাণিজ্য: ভাইরাল অডিওতে উন্মোচিত প্রভাব খাটানোর অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

বিভ্রান্তিকর সংবাদের প্রভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসা, জ্বালানি সংকটে বালিয়াডাঙ্গীর মানুষ

অভয়নগর প্রতিবেদক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রভাবে একটি জ্বালানি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতির মুখে পড়েছে বলে অভিযোগ উঠেছে। এর ফলে উপজেলায় পেট্রোল ও অকটেন সংকট দেখা দিয়েছে, যা ভোগান্তিতে ফেলেছে স্থানীয় বাসিন্দা ও কৃষকদের।
মঙ্গলবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের স্থানীয় এজেন্ট আশরাফ আলীর ছেলে সুমন দাবি করেন, কিছু গণমাধ্যম ডিজেল ক্রয়-বিক্রয়ের তথ্য ভুলভাবে উপস্থাপন করে সংবাদ প্রকাশ করেছে। এতে জ্বালানি সরবরাহ সংক্রান্ত পরিসংখ্যানে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং ডিপো থেকে সাময়িকভাবে সরবরাহ বন্ধ হয়ে যায়।
তিনি জানান, তার বাবা দীর্ঘদিন ধরে এলাকায় সুনামের সঙ্গে জ্বালানি ব্যবসা পরিচালনা করে আসছেন এবং উপজেলার বড় অংশের ডিজেল, পেট্রোল ও অকটেন সরবরাহ করেন। সাম্প্রতিক সময়ে প্রশাসনের উপস্থিতিতে নিয়ম মেনে জ্বালানি ক্রয়-বিক্রয় কার্যক্রম পরিচালিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, কিছু প্রতিবেদনে তথ্য বিকৃত করা হয়েছে এবং প্রতিষ্ঠান সম্পর্কেও ভুল ধারণা তৈরি করা হয়েছে। এ ধরনের সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান জানান সুমন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলায় জ্বালানির সরবরাহ কমে যাওয়ায় পরিবহন ও কৃষি কার্যক্রমে প্রভাব পড়ছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।



ফেসবুক কর্নার