June 5, 2026, 1:54 am
শিরোনাম :
বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কথিত নিয়োগ বাণিজ্য: ভাইরাল অডিওতে উন্মোচিত প্রভাব খাটানোর অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

বান্দরবানের রেইচা চেকপোস্টে ২১ রোহিঙ্গা আটক

অভয়নগর প্রতিবেদক

বান্দরবান সদরের রেইচা চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় ২১ জন মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাকে আটক করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার বিকেলে পরিচালিত এ অভিযানে কক্সবাজার এলাকা থেকে একটি দল বান্দরবানে প্রবেশের চেষ্টা করলে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় কর্তব্যরত সেনাসদস্যরা থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। পরে তল্লাশি চালিয়ে ২১ জনকে আটক করা হয়।
সেনাবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতদের পরিচয় যাচাই, নাম-ঠিকানা লিপিবদ্ধকরণ এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ কার্যক্রম চলছে। তাদের চলাচলের উদ্দেশ্য ও পেছনের সম্ভাব্য কারণ সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এছাড়া আইনানুগ প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সেনাবাহিনী জানায়, বান্দরবান সেনা জোন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।



ফেসবুক কর্নার