June 27, 2026, 10:01 am
শিরোনাম :
শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বসতবাড়িতে গ্যাস সিলিন্ডার গোডাউনে আগুন, আহত ২

আমজাদ হোসেন লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি বসতবাড়িতে গড়ে ওঠা গ্যাস সিলিন্ডার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন এবং কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (৫ মে ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার করইতোলা বাজার সংলগ্ন আরিফ কোম্পানির একটি বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িটিতে অবৈধভাবে গড়ে তোলা গ্যাস সিলিন্ডারের একটি গোডাউনে হঠাৎ আগুন লেগে যায়। এ সময় ভেতরে কাজরত দুই কর্মচারী দগ্ধ হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, প্রশাসনের যথাযথ তদারকির অভাবে বসতবাড়িতে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ করা হচ্ছিল। তাদের দাবি, বাজারে গ্যাসের কৃত্রিম সংকট সৃষ্টি করতেই এমন গোপন গোডাউন গড়ে তোলা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, ওই গোডাউনে বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার মজুদ ছিল, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।



ফেসবুক কর্নার