June 4, 2026, 7:52 pm
শিরোনাম :
বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কথিত নিয়োগ বাণিজ্য: ভাইরাল অডিওতে উন্মোচিত প্রভাব খাটানোর অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

কুড়িগ্রাম সদর হাসপাতালে সিসিইউ না থাকায় রোগীর মৃত্যু অভিযোগ

আলমগীর হোসাইন নিজস্ব প্রতিবেদক কুড়িগ্রাম

কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সিসিইউ (করোনারি কেয়ার ইউনিট) সুবিধা না থাকায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, গুরুতর অসুস্থ অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য সিসিইউ সাপোর্ট প্রয়োজন বলে জানান। তবে হাসপাতালে এ ধরনের সুবিধা না থাকায় প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুর পর কিছু সময় তার পরিচয় অজ্ঞাত থাকলেও পরবর্তীতে স্বজনরা এসে মরদেহ শনাক্ত করেন। তবে তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির বিস্তারিত পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত কুড়িগ্রাম সদর হাসপাতালে সিসিইউ ইউনিট চালুর দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন ঘটনা এড়ানো সম্ভব হয়।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।



ফেসবুক কর্নার