June 27, 2026, 9:58 am
শিরোনাম :
শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

নেত্রকোনায় চাঁদাবাজ চক্রের দৌরাত্ম্য: হোটেলে হামলা, মামলা দায়ের

ফারুক আহমেদ রকি নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের বেপরোয়া কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। হোটেলে খাবার খেয়ে বিল না দেওয়া, চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার উকিলপাড়া নাজিরপুর মোড়ের ‘ভাই ভাই এন্ড জনতা হোটেল’-এ দীর্ঘদিন ধরে একদল সন্ত্রাসী প্রভাব বিস্তার করে আসছিল। গত ৩০ এপ্রিল রাতে অভিযুক্তরা হোটেলে খাবার খেয়ে বিল পরিশোধ না করে উল্টো ম্যানেজারকে হত্যার হুমকি দেয়। পরবর্তীতে তারা হোটেলের মালিক খোকন মিয়ার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে এবং প্রায় ১ লাখ টাকার বকেয়া বিল পরিশোধে অস্বীকৃতি জানায়।
ঘটনার পর সন্ত্রাসীদের ভয়ে হোটেলটি টানা দুই দিন বন্ধ রাখতে বাধ্য হন মালিক। পরে পুলিশের আশ্বাসে পুনরায় ব্যবসা শুরু করলে গত ৪ মে সন্ধ্যায় আবারও অভিযুক্তরা হোটেলে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা পালিয়ে যায়।
এ ঘটনায় এসআই নূর ইসলামের করা মামলায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ১৪৩/৩৮৫/৩৮৬/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই চক্রটি এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে এবং ব্যবসায়ীদের জিম্মি করে নিয়মিত চাঁদাবাজি করছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, “আমরা নিয়মিত চাঁদাবাজির শিকার হচ্ছি। ভয়ে কেউ মুখ খুলতে পারি না।”
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। চাঁদাবাজির বিষয়ে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলেও তিনি জানান।
বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।



ফেসবুক কর্নার