June 27, 2026, 9:54 am
শিরোনাম :
শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

নাটোরে ছিমনের ধাক্কায় অটোভ্যান যাত্রী নিহত

মুনজুরুল রহমান নাটোর

নাটোরের লালপুরে শ্যালো ইঞ্জিনচালিত লছিমনের ধাক্কায় মুক্তার হোসেন (৬৫) নামে এক অটোভ্যান যাত্রী নিহত হয়েছেন।
বুধবার সকালে উপজেলার চংধুপইল ইউনিয়নের হান্নান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তার হোসেন একই ইউনিয়নের পোকন্দা গ্রামের মৃত ইয়াদত প্রামানিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তার হোসেন বাড়ি থেকে অটোভ্যানে করে হান্নান মোড়ে যাচ্ছিলেন। এ সময় আব্দুলপুরের করিমপুর রেলগেট এলাকা থেকে পোকন্দা গ্রামের দিকে শ্রমিক নিতে যাওয়া একটি শ্যালো ইঞ্জিনচালিত লছিমন গাড়ি অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে তিনি ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় স্থানীয়ভাবে দাফনের ব্যবস্থা করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



ফেসবুক কর্নার