June 5, 2026, 12:41 am
শিরোনাম :
বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কথিত নিয়োগ বাণিজ্য: ভাইরাল অডিওতে উন্মোচিত প্রভাব খাটানোর অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

কালীগঞ্জে পার্টনার কংগ্রেস: স্মার্ট কৃষি ও পুষ্টি নিরাপত্তার অঙ্গীকার

সুরুজ বাঙালি রিপোর্টার ঝিনাইদা

ঝিনাইদহের কালীগঞ্জে কৃষির আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মে) সকালে কালীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এবং ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ মো. কামরুজ্জামান। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ‘পার্টনার’ প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার শেখ সাজ্জাদ হোসেন (যশোর অঞ্চল) এবং উপজেলা কৃষি অফিসার মাহাবুব আলম রনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আখতারুজ্জামান মিয়া।
সভায় ২০২৫-২৬ অর্থবছরে ‘পার্টনার’ প্রকল্পের আওতায় অর্জিত সাফল্য, পুষ্টি নিরাপত্তা জোরদার এবং টেকসই কৃষি উদ্যোক্তা তৈরির বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, প্রকল্পটি প্রান্তিক কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করছে এবং তাদের উদ্যোক্তায় পরিণত করছে।
প্রধান অতিথি কৃষিবিদ মো. কামরুজ্জামান বলেন, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পাশাপাশি পুষ্টি নিরাপত্তা ও রপ্তানিমুখী কৃষির দিকে এগিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে ‘পার্টনার’ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সভাপতির বক্তব্যে ইউএনও রেজওয়ানা নাহিদ স্থানীয় কৃষকদের প্রকল্পের সুবিধা গ্রহণে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান এবং কৃষি উন্নয়নে উপজেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।
আয়োজকরা জানান, জলবায়ু সহনশীল কৃষি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়নে ‘পার্টনার’ প্রকল্প ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।



ফেসবুক কর্নার