June 27, 2026, 8:24 am
শিরোনাম :
শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

জামিনে মুক্তির এক সপ্তাহ পর ছাত্রলীগ নেতার মৃত্যু

পি কে এস দীপন স্টাফ রিপোর্টার শেরপুর

শেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য আব্দুল কুদ্দুস মোয়াজ মারা গেছেন। একটি রাজনৈতিক মামলায় দীর্ঘ সাত মাসের বেশি কারাভোগের পর জামিনে মুক্তি পাওয়ার মাত্র এক সপ্তাহের মাথায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
বুধবার (৬ মে) ভোরে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বাদ আসর শেরপুরের মীরগঞ্জ বারাকপাড়া ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাজনৈতিক সহকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, দীর্ঘদিন কারান্তরীণ থাকার পর গত সপ্তাহে আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরেছিলেন আব্দুল কুদ্দুস মোয়াজ।



ফেসবুক কর্নার