June 5, 2026, 12:45 am
শিরোনাম :
বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কথিত নিয়োগ বাণিজ্য: ভাইরাল অডিওতে উন্মোচিত প্রভাব খাটানোর অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড়ে বিশেষ অভিযানে মাদক ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ৪ জন আটক

ময়নুল ইসলাম পঞ্চগড়

পঞ্চগড় সদর থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে।
জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনা ও সদর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে এসআই মো. আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপজেলার হাড়িভাসা এলাকায় অভিযান চালান।
অভিযানকালে হাড়িভাসা ইউনিয়নের বাজার সংলগ্ন এলাকা থেকে সাদিকুল ইসলাম (২০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া পৃথক অভিযানে একই এলাকা থেকে অনলাইন ক্যাসিনো ও জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নুরুজ্জামান হক প্রধান (৩৮) ও জমির হোসেনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা রুজু করা হয়েছে।
অন্যদিকে, বলেয়াপাড়া এলাকা থেকে আশরাফুল ইসলাম (৩৬) নামে এক ব্যক্তিকে মাদক সেবনের সময় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন।
পুলিশ জানায়, আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার