June 27, 2026, 8:24 am
শিরোনাম :
শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

লামায় চোরের দৌরাত্ম্য, এক রাতে দুই মোটরসাইকেল চুরি

তোফাজ্জল হোসাইন লামা বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের লামা পৌরসভা এলাকায় চোরের উপদ্রব আশঙ্কাজনক হারে বেড়েছে। একের পর এক চুরির ঘটনায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সর্বশেষ এক রাতেই দুটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৫ মে) দিবাগত রাতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যানপাড়া ও লামা বাজারপাড়া এলাকায় এ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী রুহুল আমিন খন্দকার, যিনি ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত, জানান— গভীর রাতে কৌশলে বাড়ির তালা কেটে তার ব্যবহৃত একটি Yamaha FZ Version 2 মোটরসাইকেল (রেজি: চট্ট মেট্রো-ল-২১-৬৪৭৬) চুরি করে নিয়ে যায় চোরচক্র। একই সময় আরেকটি মোটরসাইকেল চুরির চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে সেটি ক্ষতিগ্রস্ত অবস্থায় ফেলে রেখে যায়। যাওয়ার সময় ঘরের দরজাগুলো বাইরে থেকে বন্ধ করে দেয় এবং একটি ধারালো দা ফেলে রেখে যায়।
অপরদিকে লামা পালিঢোল বৌদ্ধ বিহার এলাকা থেকে একটি নীল রঙের Suzuki Monotone মোটরসাইকেল (রেজি: চট্ট মেট্রো-ল-২০-০৩৬৩) চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। বাইকটির মালিক উক্যঅং মার্মা, পেশায় একজন শিক্ষক। তিনি জানান, একমাত্র যানবাহন হারিয়ে বর্তমানে তিনি চরম ভোগান্তিতে পড়েছেন।
স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে এলাকায় মোটরসাইকেল ছাড়াও বৈদ্যুতিক ট্রান্সফরমার, বিদ্যুতের তার, পানির মোটর ও দোকানের মালামাল চুরির ঘটনা বেড়েছে। ফলে রাতের ঘুম হারাম হয়ে গেছে অনেকের।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, “চোরের ভয়ে রাতে ঠিকমতো ঘুমাতে পারি না। প্রতিদিনই নতুন কোনো চুরির খবর শুনছি।”
এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এদিকে পরপর চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।



ফেসবুক কর্নার