June 27, 2026, 8:24 am
শিরোনাম :
শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

তজুমদ্দিনে নতুন ছাত্রদল কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

নয়ন চৌধুরী

ভোলা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে তজুমদ্দিন উপজেলায় আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মে ২০২৬) দুপুর ১টায় তজুমদ্দিন সরকারি কলেজের সামনে থেকে মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব মমিনুল ইসলাম শাকিলের নেতৃত্বে আয়োজিত এ মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিলে অংশগ্রহণকারীরা নবগঠিত জেলা ছাত্রদল কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে মিষ্টি বিতরণ ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা মমিনুল ইসলাম শাকিল। তিনি বলেন, নবগঠিত কমিটি ছাত্রদলকে আরও গতিশীল ও শক্তিশালী করবে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মেহরাব হোসেন, তামিম পণ্ডিত, মোহন তালুকদার, শামিম ওসমান, মেহেদী হাসান, মমিন উদ্দিন, মিরাজসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা।



ফেসবুক কর্নার