June 5, 2026, 12:44 am
শিরোনাম :
বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কথিত নিয়োগ বাণিজ্য: ভাইরাল অডিওতে উন্মোচিত প্রভাব খাটানোর অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

সিঙ্গাইরে নকল প্রসাধনী বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

সানাউল্লাহ সাকিব, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নকল ও অবৈধভাবে আমদানিকৃত প্রসাধনী সামগ্রী বিক্রির অভিযোগে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৬ মে) দুপুরে উপজেলার চারিগ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স মেহেদী হাসান এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এ অভিযান পরিচালনা করেন।
অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে নকল প্রসাধনী বিক্রি, বিদেশি পণ্যে যথাযথ ভ্যাট প্রদান না করা এবং পণ্যের গায়ে নির্ধারিত মূল্য উল্লেখ না করে বিক্রির প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় জরিমানা আরোপ করা হয়।
অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যবসায়ী অভিযোগ স্বীকার করে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার প্রতিশ্রুতি দেন।
সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, “নকল ও অনিয়মিত পণ্য বিক্রির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”



ফেসবুক কর্নার