June 5, 2026, 12:43 am
শিরোনাম :
বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কথিত নিয়োগ বাণিজ্য: ভাইরাল অডিওতে উন্মোচিত প্রভাব খাটানোর অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

গবেষণা ও শিক্ষায় জবিকে এগিয়ে নিচ্ছে রসায়ন বিভাগ: উপাচার্য

অভয়নগর প্রতিবেদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন বিভাগ শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখে বিশ্ববিদ্যালয়কে গৌরবান্বিত করেছে বলে মন্তব্য করেছেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন।
বুধবার (৬ মে ২০২৬) বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (HEAT) সাব-প্রজেক্টের আওতায় আয়োজিত ‘ল্যাবরেটরি সেফটি অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, রসায়ন বিভাগের ধারাবাহিক সাফল্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস। গবেষণায় এগিয়ে থাকা বিভাগগুলোর উন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দেবে বলেও তিনি আশ্বাস দেন। সীমাবদ্ধতার মধ্যেও বিদ্যমান সক্ষমতার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি।
রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আমিনুল হক স্বাগত বক্তব্যে বলেন, চলমান বিভিন্ন গবেষণা প্রকল্প সফলভাবে সম্পন্ন হলে বিভাগটি দেশের সেরা অবস্থানে পৌঁছাবে। তিনি বিভাগের অবকাঠামোগত সমস্যা, বিশেষ করে বেঞ্চ সংকট নিরসনে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
সেমিনারে ল্যাবরেটরির নিরাপত্তা নিশ্চিতকরণ এবং রাসায়নিক বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। HEAT সাব-প্রজেক্ট ম্যানেজার অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল বালা।
কারিগরি সেশনে কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের জেনারেল ম্যানেজার মোঃ মোস্তাক উদ্দিন ঠাকুর এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ ইয়াসির আরাফাত খান। এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা ল্যাবরেটরিতে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম ব্যবহারের পাশাপাশি পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।



ফেসবুক কর্নার