June 27, 2026, 8:24 am
শিরোনাম :
শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নাজিমুল ইসলাম স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে ওবাইদুল হক (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের বদিজামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওবাইদুল হক ওই গ্রামের আব্দুল হকের ছেলে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাড়ির পাশের জমিতে বোরো ধান কাটছিলেন ওবাইদুল হক। এ সময় হঠাৎ আকাশে কালো মেঘ জমে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। নিরাপদ স্থানে যাওয়ার আগেই বজ্রপাত তার ওপর আঘাত হানে এবং তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, নিহত ওবাইদুল হক ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে মৃত্যুর এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এদিকে স্থানীয়রা জানান, প্রতি বছরই বজ্রপাতে এ অঞ্চলে প্রাণহানির ঘটনা ঘটে। বিশেষ করে ধান কাটার মৌসুমে কৃষকদের খোলা মাঠে কাজ করতে হওয়ায় ঝুঁকি বেশি থাকে। তারা এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার