June 4, 2026, 11:42 pm
শিরোনাম :
বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কথিত নিয়োগ বাণিজ্য: ভাইরাল অডিওতে উন্মোচিত প্রভাব খাটানোর অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

বান্দরবান সদর ইউনিয়নে ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

বান্দরবানের সদর উপজেলার ৩নং বান্দরবান সদর ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংসাহ্লা মারমার সভাপতিত্বে এবং প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত ছিলেন রেইছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহ্রী মারমা, রেইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হানিফুর রশিদ মিন্টু, সাংবাদিক মুহাম্মদ আলী, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ, ইউপি প্যানেল চেয়ারম্যান ও ৩নং ওয়ার্ড সদস্য বীর লাল তংচঙ্গা, মহিলা সদস্য পুষ্পবতী তংচঙ্গা, সদস্য মোঃ শহিদুল ইসলাম, শৈ সিং মারমা, অজিত তংচঙ্গা, মোঃ হানিফ, জগদীশ চন্দ্র ত্রিপুরা, মনসুর আলম, চনুমং মারমা, গংবুসে (পুলু) মারমাসহ অন্যান্য সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বাজেট সভায় বক্তারা বলেন, স্থানীয় উন্নয়ন, কৃষি, শিক্ষা ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে এ বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। উন্মুক্ত আলোচনার মাধ্যমে আয়-ব্যয়ের বিভিন্ন খাত জনগণের সামনে উপস্থাপন করা হয় এবং উপস্থিত জনগণের মতামত গ্রহণ করা হয়।
বাজেটের আয় উৎস হিসেবে সরকারি বরাদ্দ (এলজিইডি, এডিপি) এবং ইউনিয়ন পরিষদের নিজস্ব রাজস্ব আয়কে গুরুত্ব দেওয়া হয়েছে।
উপস্থাপিত বাজেট অনুযায়ী, ২০২৬-২০২৭ অর্থবছরে রাজস্ব ও উন্নয়ন খাত মিলিয়ে মোট আয় ধরা হয়েছে ১ কোটি ৬৫ লাখ ৩৪ হাজার ৪০ টাকা। সমপরিমাণ ব্যয় নির্ধারণ করা হয়েছে।
সভা শেষে সর্বসম্মতিক্রমে বাজেটটি অনুমোদন করা হয় এবং বার্ষিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়।



ফেসবুক কর্নার