June 4, 2026, 11:42 pm
শিরোনাম :
বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কথিত নিয়োগ বাণিজ্য: ভাইরাল অডিওতে উন্মোচিত প্রভাব খাটানোর অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

ধামরাইয়ে খাল পুনঃখনন শুরু, জলাবদ্ধতা নিরসনে আশার আলো

আলামিন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি:

ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নে বাসাইল বিল থেকে বংশী নদী পর্যন্ত সংযোগ খাল খনন ও পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর উপস্থিতিতে প্রকল্পটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে যাওয়ায় পানি চলাচল বাধাগ্রস্ত হচ্ছিল। ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে পানির সংকট দেখা দিত।
প্রকল্প সংশ্লিষ্টদের মতে, খাল খনন ও পুনঃখনন কাজ সম্পন্ন হলে বাসাইল বিলের পানি সহজে বংশী নদীতে প্রবাহিত হবে। এতে জলাবদ্ধতা কমবে এবং কৃষিকাজে ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি মৎস্য সম্পদ বৃদ্ধিতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য তমিজ উদ্দিন বলেন, এলাকার টেকসই উন্নয়নের জন্য কার্যকর পানি ব্যবস্থাপনা অপরিহার্য। এই খাল পুনঃখননের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে।
স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের প্রত্যাশিত এই উদ্যোগ বাস্তবায়নে সন্তোষ প্রকাশ করেছেন এবং দ্রুত কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার