June 4, 2026, 11:42 pm
শিরোনাম :
বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কথিত নিয়োগ বাণিজ্য: ভাইরাল অডিওতে উন্মোচিত প্রভাব খাটানোর অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

ময়মনসিংহে অন্তঃসত্ত্বা গৃহবধূ নির্যাতনের অভিযোগ, স্বামীর বিরুদ্ধে মামলা প্রস্তুতি

রুহুল আমিন

ময়মনসিংহের গফরগাঁওয়ে যৌতুকের দাবিতে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূ বর্তমানে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ভুক্তভোগী মোছাঃ তাহমিনা আক্তার (২৪) গফরগাঁও ইউনিয়নের ঘাগড়া গ্রামের মোঃ ফজলুল হকের মেয়ে। তার স্বামী মোঃ আশরাফুল ইসলাম (২৫) পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রাঘাইচটি এলাকার শাহজাহানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই বিদেশ যাওয়ার কথা বলে স্বর্ণালঙ্কার বিক্রি এবং অতিরিক্ত টাকার জন্য তাহমিনার ওপর চাপ সৃষ্টি করতে থাকেন আশরাফুল। টাকা আনতে অস্বীকৃতি জানালে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো বলে অভিযোগ পরিবারের।
ভুক্তভোগীর অভিযোগ, গত ৫ মে টাকার দাবিকে কেন্দ্র করে স্বামীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পরিবারের আরও অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় কৌশলে তাহমিনাকে একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়, যেখানে তার গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। তবে এ বিষয়ে চিকিৎসকদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
বর্তমানে তাহমিনা আক্তার শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ঘটনাটি এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।



ফেসবুক কর্নার