June 27, 2026, 6:59 am
শিরোনাম :
শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

কসবায় পুলিশের অভিযানে ৬২ কেজি গাঁজা উদ্ধার পুকুরপাড়ে ফেলে পালাল মাদক কারবারিরা, তদন্তে নেমেছে পুলিশ

আকরাম শাহ জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়ীয়া

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৬২ কেজি গাঁজা জব্দ করা হলেও অভিযুক্ত মাদক কারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (০৫ মে ২০২৬) রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে কসবা থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে। অভিযানের সময় উপজেলার কায়েমপুর ইউনিয়নের জাজিসার এলাকায় জনৈক জয়নাল মিয়ার পুকুরপাড়ে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি নজরে আসে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মাদক কারবারিরা দ্রুত পালিয়ে যায় এবং সেখানে ফেলে রেখে যায় বিপুল পরিমাণ গাঁজা।
পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পুলিশ ৬২ (বাষট্টি) কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় জব্দ তালিকা প্রস্তুত করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
কসবা থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গাঁজার সঙ্গে জড়িত পলাতক মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং পুরো চক্রকে আইনের আওতায় আনতে তদন্ত চলছে।
স্থানীয় সচেতন মহল বলছে, সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে মাদক পাচার ও কারবারের ঝুঁকি রয়েছে। ফলে মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কঠোর নজরদারি এবং নিয়মিত অভিযান প্রয়োজন। তাদের মতে, সাম্প্রতিক সময়ে পুলিশের ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে, তবে মাদকের মূল হোতাদের গ্রেপ্তার না করা পর্যন্ত এ সমস্যা পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে না।
এদিকে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে অভিযান চলমান থাকবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে সর্বোচ্চ কঠোরতা অব্যাহত রাখা হবে।



ফেসবুক কর্নার