May 7, 2026, 5:34 pm
শিরোনাম :
প্রথমবার অবসরপ্রাপ্ত কর্মচারীদের এককালীন চেক দিল ময়মনসিংহ সিটি কর্পোরেশন নোয়াখালীতে স্মার্টফোনে অনলাইন জুয়া: যুবকের কারাদণ্ড ও জরিমানা লামায় “পর্যটন ও নিরাপত্তা” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত, উদ্ধারকৃত ১৬টি মোবাইল ফেরত দিল পুলিশ নাটোরে বজ্রপাতে কৃষকের মৃত্যু ঝিনাইদহে ধর্মীয়, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে প্রায় ২০ লাখ টাকার চেক বিতরণ কসবায় পুলিশের অভিযানে ৬২ কেজি গাঁজা উদ্ধার পুকুরপাড়ে ফেলে পালাল মাদক কারবারিরা, তদন্তে নেমেছে পুলিশ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় জমি দখলের অভিযোগ: সমবায় ব্যাংকের সাইনবোর্ড স্থাপন ঘিরে উত্তেজনা, ছাত্রদলের প্রতিরোধ “দুর্নীতির তালাশ টিম” পরিচয়ে প্রতারণার অভিযোগ: ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়, আতঙ্কে সাধারণ মানুষ কিশোরগঞ্জে ভয়াবহ নদীভাঙন: বিলীন হওয়ার শঙ্কায় নয়াবাড়ী গ্রাম, আতঙ্কে শতাধিক পরিবার ময়মনসিংহে অন্তঃসত্ত্বা গৃহবধূ নির্যাতনের অভিযোগ, স্বামীর বিরুদ্ধে মামলা প্রস্তুতি

লামায় “পর্যটন ও নিরাপত্তা” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত, উদ্ধারকৃত ১৬টি মোবাইল ফেরত দিল পুলিশ

রাসেল বান্দরবান

বান্দরবানের লামা উপজেলায় পর্যটন শিল্পের বিকাশ এবং পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে “পর্যটন ও নিরাপত্তা, আমাদের করণীয়” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার লামা থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমান।
সেমিনারে তিনি বলেন, পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা বাহিনীর অন্যতম প্রধান দায়িত্ব। পর্যটন সংশ্লিষ্ট সকলকে নিয়ে একটি নিরাপদ ও সহযোগিতামূলক পরিবেশ গড়ে তুলতে পুলিশ প্রশাসন নিরলসভাবে কাজ করছে। তিনি পর্যটন ব্যবসায়ীদের পর্যটকদের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন। এছাড়াও সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল) মাসুম সরদার, লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামালসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং হোটেল-মোটেল ব্যবসায়ী ও পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সেমিনার শেষে এক আনন্দঘন পরিবেশে লামা থানা পুলিশের উদ্ধারকৃত ১৬টি হারানো ও চুরি হওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় এসব মোবাইল উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মোবাইল ফিরে পেয়ে ভুক্তভোগীরা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
বক্তারা শেষ পর্যায়ে পর্যটন খাতে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ-জনতা ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।



ফেসবুক কর্নার