June 4, 2026, 11:42 pm
শিরোনাম :
বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কথিত নিয়োগ বাণিজ্য: ভাইরাল অডিওতে উন্মোচিত প্রভাব খাটানোর অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

নোয়াখালীতে স্মার্টফোনে অনলাইন জুয়া: যুবকের কারাদণ্ড ও জরিমানা

নুশরাত রুমু নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে স্মার্টফোনে অনলাইন জুয়া খেলার অপরাধে মো. নজরুল ইসলাম (৩৩) নামে এক যুবককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা জরিমানা করা হয়।
বুধবার (৬ মে ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চৌমুহনী বাজারের হাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ প্রদান করেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন।
দণ্ডপ্রাপ্ত নজরুল ইসলাম ওই এলাকার মমিন উল্যার ছেলে বলে জানা গেছে।
অভিযান সূত্রে জানা যায়, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে হাজীপুর এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ও অনলাইন জুয়ার প্রবণতা বেড়ে গেছে। এর পরিপ্রেক্ষিতে রাতেই সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মোবাইল ফোনে জুয়া খেলার সময় নজরুল ইসলামকে আটক করা হয়।
পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধ স্বীকার করলে প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭-এর ৪ ধারায় তাকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন জানান, সমাজ থেকে মাদক ও অনলাইন জুয়া নির্মূল করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
অভিযানে র‌্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী দলের সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।



ফেসবুক কর্নার