June 27, 2026, 6:59 am
শিরোনাম :
শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

নওগাঁয় নববধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগে চাঞ্চল্য

জালাল হোসেন নওগাঁ প্রতিনিধি

নওগাঁ সদর উপজেলার আরজি নওগাঁ ডাঙ্গাপাড়া এলাকায় সদ্য বিবাহিতা এক নববধূর রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত গৃহবধূর নাম ফাল্গুনী। পরিবারের দাবি, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ঈদুল ফিতরের পর পাশের মহল্লার বাসিন্দা মোরশেদের সঙ্গে ফাল্গুনীর বিয়ে হয়। বুধবার গভীর রাতে হঠাৎ তার মৃত্যুর খবর স্বামীর পরিবারের পক্ষ থেকে মেয়ের স্বজনদের জানানো হয়।
নিহতের পরিবারের অভিযোগ, এটি স্বাভাবিক মৃত্যু নয়। তাদের দাবি, পরিকল্পিতভাবে ফাল্গুনীকে হত্যা করা হয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মরদেহের গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে, যা হত্যার সন্দেহ আরও জোরালো করেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। নিহতের পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।



ফেসবুক কর্নার