June 4, 2026, 11:38 pm
শিরোনাম :
বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কথিত নিয়োগ বাণিজ্য: ভাইরাল অডিওতে উন্মোচিত প্রভাব খাটানোর অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

ধামরাইয়ে ডিবির অভিযানে জুয়ার আসর থেকে আটক ৯

আলামিন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি:

ঢাকার ধামরাইয়ে বিশেষ অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৯ জনকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ কেলিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল। এসআই (নিঃ) মো. জুয়েল মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে একটি নির্জন স্থানে টাকার বিনিময়ে তাস খেলার সময় জুয়ার আসরটি ঘিরে ফেলা হয়। পরে পালানোর চেষ্টা করলে ৯ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— আবু তালেব, মমিনুল, মাসুদ, মোড়ল, আব্দুল হামিদ, তাজিনুর ইসলাম, নাজমুল, বাবুল হোসেন ও আবুল হোসেন।
অভিযানে ৫২টি তাস, নগদ ১৮ হাজার ৭০ টাকা এবং জুয়া খেলার কাজে ব্যবহৃত একটি গামছা উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, আটক ব্যক্তিদের কয়েকজন দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে জুয়ার আসর পরিচালনা করে আসছিল। ডিবি পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে মাদক ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
পুলিশ আরও জানায়, ধামরাই ও আশপাশ এলাকায় মাদক, জুয়া ও কিশোর গ্যাং দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার