June 4, 2026, 11:07 pm
শিরোনাম :
বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কথিত নিয়োগ বাণিজ্য: ভাইরাল অডিওতে উন্মোচিত প্রভাব খাটানোর অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

জামালপুরে হামলায় আহত ছাত্রদল নেতার স্বজনরা, গ্রেফতারের দাবি

সাইফুল ইসলাম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গাবেরগ্রাম এলাকায় পূর্ব বিরোধের জেরে হামলার ঘটনায় ছাত্রদল নেতার পরিবারের কয়েকজন সদস্য আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মাদারগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের পরিবারের ওপর হামলা চালানো হয়। এতে তার মা-বাবাসহ তিন ভাই আহত হন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে পরিবার দাবি করেছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, স্থানীয় যুবলীগ নেতা ইলিয়াস ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে এ হামলা চালায়। হামলার সময় ধারালো অস্ত্র ও হাতুড়ি ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করা হয়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পরিবারের সদস্যরা আরও অভিযোগ করেন, ঘটনার পর থেকে অভিযুক্তদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে। তারা দ্রুত জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ভুক্তভোগী পরিবার জানায়, ঘটনাটি নিয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুক কর্নার