June 27, 2026, 5:40 am
শিরোনাম :
শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

সুবর্ণচরে ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

নুশরাত রুমু নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে এক মাদ্রাসাছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি আবুল খায়ের (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জেলা শহর মাইজদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবুল খায়ের সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের মধ্যবাগ্যা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় দারুল আরকাম ইসলামিয়া মাদরাসার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছিল ওই ছাত্রী। গত ৫ ফেব্রুয়ারি চিকিৎসার কথা বলে ছাত্রীর দাদি তাকে মাদ্রাসার প্রধান শিক্ষক আবুল খায়েরের কাছে নিয়ে যান। অভিযোগ রয়েছে, একপর্যায়ে তিনি কৌশলে ছাত্রীর দাদিকে বাইরে পাঠিয়ে ছাত্রীর সঙ্গে শ্লীলতাহানিমূলক আচরণ করেন।
পরিবার সূত্রে জানা যায়, প্রথমে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার আশ্বাস দেওয়া হলেও পরে কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় গত ১৫ এপ্রিল ভিকটিমের পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পরে পুলিশ অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে তদন্ত শুরু করে।
এদিকে মামলা দায়েরের পর ভিকটিমের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে। এ ঘটনায় পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে ভিডিও ফুটেজ দেখে একজনকে গ্রেপ্তার করেছে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, ভিকটিমের বাবা বাদী হয়ে শ্লীলতাহানির ঘটনায় মামলা দায়ের করেছেন। এছাড়া হামলার ঘটনায় ভিকটিমের মা আরও একটি মামলা করেছেন। গ্রেপ্তার আবুল খায়েরকে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।



ফেসবুক কর্নার