June 27, 2026, 5:41 am
শিরোনাম :
শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

সীমান্তে কড়া নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে তৎপর বিজিবি

আলমগীর হোসাইন নিজস্ব প্রতিবেদক কুড়িগ্রাম

ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দেশের উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিশেষ করে পঞ্চগড় সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন, টহল বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ কার্যক্রম চালানো হচ্ছে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত পথে পুশ-ইন, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও গরু চোরাচালান, মানবপাচারসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযানের পাশাপাশি বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ও সতর্কতা।
সীমান্তবর্তী চেকপোস্টগুলোতে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে কড়াকড়িভাবে তল্লাশি চালানো হচ্ছে। একই সঙ্গে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সীমান্ত এলাকার সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা হয়েছে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন বলেও তিনি জানান।



ফেসবুক কর্নার