June 4, 2026, 11:38 pm
শিরোনাম :
বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কথিত নিয়োগ বাণিজ্য: ভাইরাল অডিওতে উন্মোচিত প্রভাব খাটানোর অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোরেলগঞ্জে উত্তেজনা, হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

এখলাস শেখ মোড়লগঞ্জ বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে রাস্তার পাশে ভ্যান রাখা নিয়ে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার সঙ্গে শ্রমিকদের বিরোধকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরে স্থানীয় ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহিনের বিরুদ্ধে তার দোকানের সামনে ভ্যান, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন দাঁড়াতে না দেওয়ার অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় ভ্যান শ্রমিক ও চালকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল।
বৃহস্পতিবার (৮ মে) সকালে শাহিনের দোকানের সামনে একটি ভ্যান দাঁড়ানোকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা দেখা দেয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, এ সময় ভ্যানচালকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন শাহিন। একপর্যায়ে স্থানীয় কয়েকজন শ্রমিক ঘটনাস্থলে এসে প্রতিবাদ জানালে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন। তিনি উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান এবং আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করেন। এ সময় তিনি আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা সড়কের পাশে যানবাহন রাখা ও চলাচল সংক্রান্ত বিরোধ নিরসনে প্রশাসনের স্থায়ী উদ্যোগ কামনা করেছেন।



ফেসবুক কর্নার