June 27, 2026, 5:43 am
শিরোনাম :
শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুর্যোগে ক্ষতিগ্রস্ত নাসিরনগর হাওর পরিদর্শনে আসছেন কৃষি ও মৎস্যমন্ত্রী

অভয়নগর প্রতিবেদক

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হাওর এলাকা পরিদর্শনে আগামীকাল শনিবার (৯ মে) সফরে আসছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকার মহাখালী ডিওএইচএস এলাকার নিজ বাসভবন থেকে সড়কপথে নাসিরনগরের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। দুপুর ১২টায় নাসিরনগর উপজেলা ডাকবাংলোয় পৌঁছানোর কথা রয়েছে।
বিকেল সাড়ে ৩টায় মন্ত্রী সাম্প্রতিক শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর এলাকা সরেজমিনে পরিদর্শন করবেন। প্রাকৃতিক দুর্যোগে উপজেলার বিস্তীর্ণ এলাকার বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের লক্ষ্যে এ সফর গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
এছাড়া বিকেল ৪টায় নাসিরনগর উপজেলা শহীদ মিনার চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন মন্ত্রী। অনুষ্ঠানে দুর্যোগে নিহত কৃষক আহাদ মিয়ার পরিবারের হাতে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হবে। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত শতাধিক কৃষক পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হবে।
সফর শেষে বিকেল ৫টায় নাসিরনগর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে রাত ৮টায় মহাখালী ডিওএইচএস এলাকায় নিজ বাসভবনে পৌঁছানোর কথা রয়েছে।
মন্ত্রী’র সফরকালে নাসিরনগর আসনের সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন জানিয়েছে, সফরের সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। স্থানীয়দের আশা, মন্ত্রীর এ সফরের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকরা দ্রুত সরকারি প্রণোদনা ও পুনর্বাসন সহায়তা পাবেন।



ফেসবুক কর্নার