June 27, 2026, 5:39 am
শিরোনাম :
শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

আশুগঞ্জে পৃথক অভিযানে ২১০ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

সেলিম ব্যুরো প্রধান ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ২১০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি টয়োটা হাইলাক্স ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়। অভিযানে রহমত আলী সুজন (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৪টা ৪৫ মিনিটে আশুগঞ্জ থানার একটি দল দুর্গাপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি টয়োটা হাইলাক্সের চালক ও আরোহীরা গাড়িটি ফেলে পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে ১৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত গাড়িটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে।
অপরদিকে একই দিন সকাল সাড়ে ৭টার দিকে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় ঢাকাগামী একটি সাদা রঙের প্রাইভেটকারে অভিযান চালানো হয়। সন্দেহভাজন গাড়িটি থামিয়ে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাড়ির চালকের আসনে থাকা রহমত আলী সুজনকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত রহমত আলী সুজন হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার বড়াইল গ্রামের রুস্তম আলীর ছেলে।
আশুগঞ্জ থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও জব্দ করা যানবাহন বিধি মোতাবেক জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



ফেসবুক কর্নার