May 8, 2026, 2:25 pm
শিরোনাম :
মৌলভীবাজারে কুলাউড়ায় লাইফলাইন ব্লাড ফাউন্ডেশনের ইউনিয়ন কমিটি গঠন ও টি-শার্ট বিতরণ রৌমারীতে ইজিবাইকের চাপায় প্রাণ গেল স্কুলছাত্রীর, ক্ষোভ এলাকাজুড়ে ময়মনসিংহে বিশ্বকবির ১৬৫তম জন্মজয়ন্তী উদযাপিত আশুগঞ্জে পৃথক অভিযানে ২১০ কেজি গাঁজা উদ্ধার, আটক ১ রবীন্দ্রজয়ন্তীতে হাকিমপুরে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন বেগমগঞ্জে অনুমোদনহীন শিশুখাদ্য কারখানায় অভিযান, জরিমানা ১ লাখ জৈন্তাপুরে ছাত্রদল নেতার বাড়িতে অগ্নিসংযোগ, গাড়িসহ ঘরের ক্ষয়ক্ষতি পতিসরে রবীন্দ্রজয়ন্তীতে সাহিত্য-সংস্কৃতির মিলনমেলা দুর্যোগে ক্ষতিগ্রস্ত নাসিরনগর হাওর পরিদর্শনে আসছেন কৃষি ও মৎস্যমন্ত্রী নিকার সভায় আলোচনায় নতুন উপজেলা ‘চন্দ্রগঞ্জ’

ময়মনসিংহে বিশ্বকবির ১৬৫তম জন্মজয়ন্তী উদযাপিত

অভয়নগর প্রতিবেদক

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (৮ মে) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কবির জীবন ও কর্মের ওপর আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রথম পর্বে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাঙালির কবি নন, তিনি বিশ্ব মানবতার অন্যতম আলোকবর্তিকা। বর্তমান অস্থির ও বিভাজিত বিশ্বে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় রবীন্দ্র-দর্শনের গুরুত্ব আরও বেড়েছে। বক্তারা নতুন প্রজন্মের কাছে রবীন্দ্র সাহিত্য ও সংস্কৃতির চর্চা বিস্তারের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেন। তারা কবির সাহিত্য, দর্শন ও মানবিক চিন্তাধারার বিভিন্ন দিক তুলে ধরেন।
পরে অনুষ্ঠিত সাংস্কৃতিক পর্বে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা পরিবেশন করেন রবীন্দ্রসংগীত। এছাড়া কবির জনপ্রিয় কবিতা আবৃত্তি ও নৃত্যনাট্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। পুরো মিলনায়তনজুড়ে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে ময়মনসিংহের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, সাহিত্যপ্রেমী ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে বক্তারা রবীন্দ্র-চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।



ফেসবুক কর্নার