June 4, 2026, 11:09 pm
শিরোনাম :
বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কথিত নিয়োগ বাণিজ্য: ভাইরাল অডিওতে উন্মোচিত প্রভাব খাটানোর অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

রৌমারীতে ইজিবাইকের চাপায় প্রাণ গেল স্কুলছাত্রীর, ক্ষোভ এলাকাজুড়ে

কে. এম. জাকির রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারীতে বেপরোয়া গতির একটি ইজিবাইকের চাপায় মোছাঃ জান্নাত (৯) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে অনিয়ন্ত্রিত যান চলাচল নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গুচ্ছগ্রাম এলাকায় দ্রুতগতির একটি ইজিবাইক শিশু জান্নাতকে চাপা দিলে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রৌমারী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জান্নাত চর বামনের চর গুচ্ছগ্রামের বাসিন্দা মো. জাইদুল ইসলাম ও মোছাঃ আজেমা খাতুন দম্পতির মেয়ে। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের মাতম চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাম্প্রতিক সময়ে রৌমারী উপজেলার বিভিন্ন সড়কে ইজিবাইক ও স্থানীয়ভাবে পরিচিত ‘বোরাক’ যানবাহনের বেপরোয়া চলাচল বেড়ে গেছে। অনেক চালকেরই নেই প্রয়োজনীয় প্রশিক্ষণ কিংবা ট্রাফিক আইন সম্পর্কে ধারণা। ফলে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকাবাসী দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে গ্রামীণ সড়কে গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা, সচেতনতামূলক কার্যক্রম এবং প্রশাসনের কঠোর নজরদারির দাবিও তোলেন তারা।
স্থানীয় সচেতন মহলের মতে, শিশু ও সাধারণ পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এখনই কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। তারা বলেন, শুধু দুর্ঘটনার পর তদন্ত নয়, বরং আগে থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুক কর্নার