June 27, 2026, 5:43 am
শিরোনাম :
শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজারে কুলাউড়ায় লাইফলাইন ব্লাড ফাউন্ডেশনের ইউনিয়ন কমিটি গঠন ও টি-শার্ট বিতরণ

তরিকুর রহমান কুলাউড়া মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মানবিক সংগঠন ‘লাইফলাইন ব্লাড ফাউন্ডেশন’-এর উদ্যোগে ইউনিয়ন কমিটি গঠন, আলোচনা সভা ও টি-শার্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মে) কুলাউড়া ডাকবাংলো মাঠে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী) নেত্রী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ছাইম আহমদ লিংকন, সহ-সভাপতি এস. কে. দেলোয়ার, সাধারণ সম্পাদক নাজির ছবরী হাম্মা, সাংগঠনিক সম্পাদক ইমন আহমদ ও তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।
অনুষ্ঠানে কাদিপুর ও ভুকশিমইল ইউনিয়ন শাখার ৪৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে সাব্বির আহমদকে সভাপতি এবং তানজিম আহমেদ কৌশিককে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
পরে সংগঠনের সদস্যদের মাঝে টি-শার্ট বিতরণ করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, রক্তদান একটি মানবিক কাজ এবং তরুণদের স্বেচ্ছায় রক্তদানে আরও এগিয়ে আসতে হবে।
প্রতিষ্ঠাতা সভাপতি লিংকন তালুকদার বলেন, “রক্তের অভাবে যেন কোনো মানুষের মৃত্যু না হয়, সেই লক্ষ্য নিয়েই আমাদের সংগঠন কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সবার সহযোগিতায় মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মানবিক সেবামূলক কর্মকাণ্ডে সংগঠনের ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন।



ফেসবুক কর্নার