June 4, 2026, 10:00 pm
শিরোনাম :
বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কথিত নিয়োগ বাণিজ্য: ভাইরাল অডিওতে উন্মোচিত প্রভাব খাটানোর অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

মোংলায় ট্রেনে কাটা পড়ে ইপিজেড কর্মীর মৃত্যু

আরিফ হাসান রামপাল বাগেরহাট

বাগেরহাটের মোংলা উপজেলায় ট্রেনে কাটা পড়ে মামুন ফকির (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ মে) দুপুরে মোংলা ইপিজেড সংলগ্ন রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মামুন ফকির রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের ডাকরা গ্রামের বাসিন্দা। তিনি মোংলা ইপিজেডে কর্মরত ছিলেন। তার পিতা মাওলা ফকির ও মাতা নাসিমা বেগম।
স্থানীয় সূত্রে জানা যায়, বেনাপোল থেকে মোংলাগামী একটি ট্রেন স্টেশনের নিকট পৌঁছালে তিনি ট্রেনের নিচে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
মোংলা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নুর আলম গাজী জানান, ঘটনাটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নিহতের স্বজন ও স্থানীয়দের মাঝে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।



ফেসবুক কর্নার