June 4, 2026, 10:00 pm
শিরোনাম :
বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কথিত নিয়োগ বাণিজ্য: ভাইরাল অডিওতে উন্মোচিত প্রভাব খাটানোর অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

নেত্রকোনায় বাসে অভিযান, ৩৮ বোতল ভারতীয় মদসহ তরুণ আটক

অভয়নগর প্রতিবেদক

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৮ বোতল ভারতীয় মদসহ এনামুল হোসাইন (১৯) নামে এক তরুণকে আটক করা হয়েছে।
শনিবার (৯ মে) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্র পুলিশের উদ্যোগে জারিয়া মোড় এলাকায় মহাসড়কে বসানো চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের নির্দেশনায় শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) সেন্টু মিয়ার নেতৃত্বে নিয়মিত তল্লাশি কার্যক্রম চলছিল। এ সময় কলমাকান্দা থেকে ছেড়ে আসা ‘সুখ সালমান’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে চালভর্তি সাদা বস্তার ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ৩৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৭ হাজার টাকা বলে জানা গেছে।
আটক এনামুল হোসাইন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সাতাশি গ্রামের মো. সামছুল হকের ছেলে।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, উদ্ধারকৃত মদ জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



ফেসবুক কর্নার