June 4, 2026, 9:59 pm
শিরোনাম :
বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কথিত নিয়োগ বাণিজ্য: ভাইরাল অডিওতে উন্মোচিত প্রভাব খাটানোর অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

ঝিনাইদহে গৃহবধূর মৃত্যু: পারিবারিক কলহের অভিযোগ, তদন্তে পুলিশ

সুরুজ বাঙালি রিপোর্টার ঝিনাইদা

ঝিনাইদহ শহরের আদর্শপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে লিপি খাতুন (২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে নিজ বাড়ি থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত লিপি খাতুন শহরের আদর্শপাড়া এলাকার বাসিন্দা তৌফিক আহমেদের স্ত্রী। তাদের সংসারে ৫ বছর ও ২২ মাস বয়সী দুই কন্যাসন্তান রয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল। ঘটনার দিন পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতরে অসুস্থ অবস্থায় দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে আরও জানা গেছে, মৃত্যুর আগে লিপি খাতুন তার স্বামীর মোবাইল ফোনে একটি খুদে বার্তা পাঠিয়েছিলেন। সেখানে সন্তানদের দেখভালের অনুরোধসহ ব্যক্তিগত অভিমান ও মানসিক কষ্টের বিষয় উঠে এসেছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে স্বামী তৌফিক আহমেদ কোনো মন্তব্য করতে রাজি হননি।
এলাকাবাসী জানান, দুই শিশু সন্তানকে রেখে এভাবে এক গৃহবধূর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। স্থানীয় থানা পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি আত্মহত্যাজনিত মৃত্যু বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার