May 9, 2026, 7:57 pm
শিরোনাম :
ধামইরহাটে রবিবার হাটের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের উপজেলা ফাইনাল অনুষ্ঠিত মুরইছড়া সীমান্ত দিয়ে পুশইন: কুলাউড়ায় ১০ বাংলাদেশিকে স্বজনদের কাছে হস্তান্তর লামায় অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান, জরিমানা ২ লাখ টাকা ভারতে সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা নিশ্চিতে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান সরাইলে উন্নয়ন ও জনসেবা নিয়ে মতবিনিময় সভা সমন্বিত কাজের আহ্বান রুমিন ফারহানার “সোনার বাংলার সোনালি ভাণ্ডার এখন নওগাঁ” যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির দাফন সম্পূর্ণ  ক্রয়কৃত জমির দোকান ঘর ঘিরে দখলচেষ্টার অভিযোগ, মোরেলগঞ্জে উত্তেজনা রৌমারীতে ল্যাম্পি স্কিন রোগে বিপাকে খামারিরা, ওষুধ সংকটে বাড়ছে উদ্বেগ

লামায় অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান, জরিমানা ২ লাখ টাকা

রাসেল বান্দরবান

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে পরিবেশ আইন অমান্য করে পরিচালিত একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (৯ মে) বিকেলে উপজেলার পুইট্যা পাড়া এলাকায় অবস্থিত আরএনবি (RNB) নামের ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই ইটভাটাটি পরিচালিত হচ্ছিল। এছাড়া ইট তৈরির জন্য কৃষিজমির উপরিভাগের মাটি ব্যবহার এবং পার্শ্ববর্তী পাহাড় কাটার অভিযোগও পাওয়া যায়।
এসব অপরাধে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ অনুযায়ী ভাটা মালিককে নগদ ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে অবৈধ কার্যক্রম বন্ধ রাখার জন্য কঠোর নির্দেশনা দেয় প্রশাসন।
অভিযানকালে লামা বন বিভাগের প্রতিনিধি ও পুলিশের একটি দল উপস্থিত থেকে সহযোগিতা করে।
ইউএনও মো. মঈন উদ্দিন বলেন, পার্বত্য অঞ্চলের পরিবেশ ও পাহাড় রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অবৈধ ইটভাটা, পাহাড় কাটা ও পরিবেশ ধ্বংসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে প্রশাসনের এই অভিযানে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছে। তাদের মতে, এমন পদক্ষেপ অবৈধ পাহাড় কাটা ও পরিবেশ ধ্বংস রোধে কার্যকর ভূমিকা রাখবে।



ফেসবুক কর্নার