June 4, 2026, 8:59 pm
শিরোনাম :
বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কথিত নিয়োগ বাণিজ্য: ভাইরাল অডিওতে উন্মোচিত প্রভাব খাটানোর অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

মুরইছড়া সীমান্ত দিয়ে পুশইন: কুলাউড়ায় ১০ বাংলাদেশিকে স্বজনদের কাছে হস্তান্তর

তরিকুর রহমান কুলাউড়া মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত দিয়ে ভারত থেকে ঠেলে পাঠানো ১০ বাংলাদেশি নাগরিককে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। শুক্রবার বিকেলে কুলাউড়া থানা প্রাঙ্গণে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মুরইছড়া চা-বাগান সংলগ্ন সীমান্ত এলাকায় নারী, পুরুষ ও শিশুসহ কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৪৬ ব্যাটালিয়নের মুরইছড়া ক্যাম্পের টহল দল। পরে তাদের আটক করে ক্যাম্পে নেওয়া হয়।
জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, বিভিন্ন সময়ে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সম্প্রতি ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের আটক করে পরে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠায়।
পরিচয় যাচাই শেষে বিজিবি সদস্যরা আটক ১০ জনকে কুলাউড়া থানার পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সন্ধ্যার দিকে তাদের স্বজনরা থানায় উপস্থিত হলে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
হস্তান্তর হওয়া ব্যক্তিদের মধ্যে নেত্রকোনা ও সুনামগঞ্জ জেলার কয়েকজন নারী, পুরুষ ও শিশুও রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ মাতব্বর বলেন, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই শেষে আইনানুগ প্রক্রিয়ায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



ফেসবুক কর্নার