June 4, 2026, 8:58 pm
শিরোনাম :
বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কথিত নিয়োগ বাণিজ্য: ভাইরাল অডিওতে উন্মোচিত প্রভাব খাটানোর অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

ধামইরহাটে রবিবার হাটের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

অভয়নগর প্রতিবেদক

 

নওগাঁর ধামইরহাট উপজেলার ঐতিহ্যবাহী ‘রবিবার হাট’-এর ইজারা প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে পুনরায় নিলামের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ এপ্রিল) সকালে উপজেলা প্রধান সড়কে এ কর্মসূচির আয়োজন করে সচেতন এলাকাবাসী, ব্যবসায়ী ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হাটের ইজারা প্রক্রিয়া সাধারণ জনগণের অগোচরে সম্পন্ন করা হয়েছে। তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নিয়মনীতি উপেক্ষা করে মহাদেবপুর উপজেলার যুবলীগ নেতা আরিফুল ইসলামকে ইজারা পাইয়ে দিয়েছেন বলে তারা দাবি করেন।
স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, ইজারাদার সরকারি নির্ধারিত তালিকার বাইরে অতিরিক্ত টোল আদায় করছেন। এতে হাটে আসা ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তাদের দাবি, বাজারে কোনো স্বচ্ছতা বা নিয়ম মানা হচ্ছে না।
মানববন্ধনে অংশ নেওয়া নেতৃবৃন্দ অবিলম্বে বর্তমান ইজারা বাতিল করে স্বচ্ছ ও উন্মুক্ত প্রক্রিয়ায় পুনরায় নিলাম আয়োজনের দাবি জানান। একইসঙ্গে অবৈধ টোল আদায় বন্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. তহিদুল ইসলাম, উমার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মুজিবুর রহমান মজনু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুহেল হোসেন সুমন, আলমপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক রিভেন সরকার, পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. সাঈদ বিন জাবেদ, ধামইরহাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. রায়হান কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোরশেদুল ইসলাম মোরশেদ ও মো. মোস্তাকিম হোসেনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
এছাড়াও বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী, ব্যবসায়ী ও স্থানীয় জনগণ কর্মসূচিতে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।



ফেসবুক কর্নার