June 4, 2026, 8:59 pm
শিরোনাম :
বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কথিত নিয়োগ বাণিজ্য: ভাইরাল অডিওতে উন্মোচিত প্রভাব খাটানোর অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

রামপালে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

আরিফ হাসান রামপাল বাগেরহাট

বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিনের বিরুদ্ধে কথিত “অপপ্রচার ও রাজনৈতিক ষড়যন্ত্রের” প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (৯ মে) সকালে উপজেলা সদরে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন ও সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে হাফিজুর রহমান তুহিনের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।
বক্তারা বলেন, “রামপালে বিএনপির সাংগঠনিক কার্যক্রম ও জনসম্পৃক্ততা বৃদ্ধি পাওয়ায় একটি মহল ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার চালাচ্ছে। কিন্তু সাধারণ জনগণ ও নেতাকর্মীরা এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে।”
তারা আরও বলেন, “ত্যাগী ও জনপ্রিয় নেতৃত্বকে বিতর্কিত করার অপচেষ্টা কখনো সফল হবে না। দলের ঐক্য ও সাংগঠনিক শক্তি নষ্ট করতে যেকোনো ষড়যন্ত্র কঠোরভাবে মোকাবিলা করা হবে।”
সমাবেশ থেকে মিথ্যা প্রচারণা ও চরিত্রহননের রাজনীতি বন্ধের দাবি জানানো হয়। একই সঙ্গে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানানো হয়।
এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।



ফেসবুক কর্নার