June 4, 2026, 8:58 pm
শিরোনাম :
বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কথিত নিয়োগ বাণিজ্য: ভাইরাল অডিওতে উন্মোচিত প্রভাব খাটানোর অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

বান্দরবান ভ্রমণের পর অধ্যাপকের মৃত্যু, জাপানিজ এনকেফালাইটিস নিয়ে উদ্বেগ

ওমর ফারুক বান্দরবান প্রতিনিধি

বান্দরবান ভ্রমণের পর চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) তরুণ অধ্যাপক জাকিয়া সুলতানা জুথি (৩৬)-এর মৃত্যু ঘিরে জাপানিজ এনকেফালাইটিস নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, মশাবাহিত ভাইরাসজনিত এই রোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হতে পারে। তবে স্বাস্থ্য বিভাগ এখনো বিষয়টি নিশ্চিত করেনি।
জানা গেছে, সম্প্রতি বান্দরবান ভ্রমণ শেষে বাসায় ফেরেন অধ্যাপক জুথি। কয়েকদিন পর তিনি জ্বর, বমি ও শারীরিক দুর্বলতায় আক্রান্ত হন। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। একপর্যায়ে খিচুনি ও শ্বাসকষ্ট শুরু হলে আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
সহকর্মী অধ্যাপক শিরিন আক্তার জানান, প্রথমে সাধারণ জ্বর মনে হলেও পরে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। এমআরআই পরীক্ষায় মস্তিষ্কে জটিলতা ধরা পড়ে।
চিকিৎসকরা জানান, জাপানিজ এনকেফালাইটিস একটি মশাবাহিত ভাইরাসজনিত রোগ, যা মস্তিষ্কে সংক্রমণ ঘটাতে পারে। রোগটির লক্ষণের মধ্যে রয়েছে উচ্চ জ্বর, খিচুনি, মাথাব্যথা, অচেতনতা ও স্নায়বিক জটিলতা। তবে রোগটি নিশ্চিত হতে বিশেষ পরীক্ষার প্রয়োজন হয়।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, “রোগীর ভ্রমণ ইতিহাস ও উপসর্গ বিবেচনায় বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তবে পরীক্ষার পূর্ণাঙ্গ রিপোর্ট ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।”
বিশেষজ্ঞরা বলছেন, পার্বত্য অঞ্চলে মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানো জরুরি। বিশেষ করে পর্যটকদের ভ্রমণের সময় মশার কামড় থেকে সুরক্ষার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা।
অধ্যাপক জাকিয়া সুলতানা জুথি হিরোশিমা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং সিভাসুর ফুড প্রসেসিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মরত ছিলেন। তিনি স্বামী ও পাঁচ বছর বয়সী এক সন্তান রেখে গেছেন। বৃহস্পতিবার রাতে ময়মনসিংহে তার দাফন সম্পন্ন হয়।



ফেসবুক কর্নার