June 4, 2026, 8:58 pm
শিরোনাম :
বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কথিত নিয়োগ বাণিজ্য: ভাইরাল অডিওতে উন্মোচিত প্রভাব খাটানোর অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় র‍্যাবের অভিযান, জব্দ লাখাধিক নকল সিগারেট

তানভীর আজাদ স্টাফ রিপোর্টার কুষ্টিয়া

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গড়বাড়িয়া গ্রামে গোপনে পরিচালিত একটি অবৈধ সিগারেট কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সিগারেট ও উৎপাদন সামগ্রী জব্দ করেছে র‍্যাব-১২। অভিযানে প্রায় এক লাখ শলাকা নকল সিগারেট, পাঁচটি উৎপাদন মেশিন এবং বিপুল পরিমাণ কাঁচামাল উদ্ধার করা হয়। পরে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।
শনিবার (৯ মে) দিবাগত রাত ৩টা থেকে সকাল ৭টা পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের গড়বাড়িয়া গ্রামের একটি ভাড়া নেওয়া গোডাউনে র‍্যাব ও কাস্টমস বিভাগের যৌথ অভিযানে এ উদ্ধার অভিযান পরিচালিত হয়।
র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাবিব মাস্টারের ফার্মের একটি গোডাউনে অভিযান চালানো হয়। সেখানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট তৈরি ও বাজারজাত করা হচ্ছিল। অভিযানে সিগারেট তৈরির পাঁচটি মেশিন, বিপুল পরিমাণ ফিল্টার, মোড়ক, তামাকজাত কাঁচামাল এবং প্রায় এক লাখ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়।
তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। র‍্যাব জানিয়েছে, এ চক্রের সঙ্গে জড়িতদের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
গোডাউনের মালিক হাবিব মাস্টার জানান, প্রায় দেড় মাস আগে শাকিল নামের এক ব্যক্তির কাছে মাসিক ৪০ হাজার টাকায় তিনি গোডাউনটি ভাড়া দেন। সেখানে কী ধরনের কার্যক্রম চলছিল, সে বিষয়ে তিনি অবগত ছিলেন না বলে দাবি করেন।
তিনি বলেন, “আমি একজন স্কুলশিক্ষক। স্কুলের কাজে ব্যস্ত থাকায় গোডাউনে নিয়মিত যাওয়া হতো না।”
র‍্যাব-১২ কুষ্টিয়ার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার বলেন, “জব্দ করা মালামাল ও কারখানাটি নিয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অবৈধ এ কারখানার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় অস্বাভাবিক যাতায়াত ও রাতের বেলায় কার্যক্রম চললেও বিষয়টি অনেকের নজরের বাইরে ছিল। অভিযানের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



ফেসবুক কর্নার