June 4, 2026, 8:58 pm
শিরোনাম :
বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কথিত নিয়োগ বাণিজ্য: ভাইরাল অডিওতে উন্মোচিত প্রভাব খাটানোর অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

ধামোরহাটকে হারিয়ে নতুন কুঁড়ি স্পোর্টসে চ্যাম্পিয়ন মান্দা

অভয়নগর প্রতিবেদক

নওগাঁয় অনুষ্ঠিত “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মান্দা দল। শনিবার অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ধামোরহাটকে বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জয়ের গৌরব অর্জন করে দলটি।
ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মান্দা দল নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ৭১ রান সংগ্রহ করে। দলের হয়ে উল্লাস কুন্ডু ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলেন এবং ৩টি ছক্কা হাঁকিয়ে দর্শকদের উচ্ছ্বাসে মাতিয়ে তোলেন। এছাড়া সিহাব ২টি ও আলিফ ১টি ছক্কা মারেন।
৭২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ধামোরহাট। মান্দার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে নিয়মিত উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে মাত্র ৩৮ রান সংগ্রহ করতে সক্ষম হয় ধামোরহাট। ফলে সহজ জয় নিশ্চিত করে মান্দা দল।
বল হাতে মান্দার হয়ে আলিফ ২ ওভারে ৩ উইকেট শিকার করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া উল্লাস কুন্ডু ও সোহেল দুটি করে উইকেট নেন। শেষ ওভারে তুর্জো মাত্র ২ রান দিয়ে প্রতিপক্ষের জয়ের সম্ভাবনা পুরোপুরি শেষ করে দেন।
পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের জন্য মান্দা দলের উল্লাস কুন্ডুকে “ম্যান অব দ্য টুর্নামেন্ট” নির্বাচিত করা হয়।
মান্দা দলের অধিনায়ক ছিলেন তুর্য্য এবং সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন উল্লাস। দলের কোচ ছিলেন মিলন। খেলা শেষে খেলোয়াড়, সমর্থক ও স্থানীয় দর্শকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।



ফেসবুক কর্নার