June 27, 2026, 2:40 am

কিশোরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক

হুমায়ুন কবির কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদিতে অভিযান চালিয়ে ৩২ পিস ইয়াবা ও নগদ ৩১ হাজার টাকাসহ বিদ্যুৎ নামে এক মাদক কারবারিকে আটক করেছে কটিয়াদি মডেল থানা পুলিশ।
শনিবার (৯ এপ্রিল) বিকেল ৩টার দিকে কটিয়াদি পৌরসভার ভোগপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। কটিয়াদি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ জানায়, আটক ব্যক্তির কাছ থেকে ৩২ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৩১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। অভিযানে থানার এসআই ও এএসআইসহ পুলিশের একটি দল অংশ নেয়।
অভিযান শেষে ওসি রফিকুল ইসলাম বলেন, “আমি যতদিন কটিয়াদি মডেল থানায় দায়িত্ব পালন করবো, ততদিন মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবো। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”
স্থানীয়রা জানান, নবাগত ওসি দায়িত্ব গ্রহণের পর থেকেই কটিয়াদিতে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে।



ফেসবুক কর্নার