May 10, 2026, 11:23 am
শিরোনাম :
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, জোরদার টহল কিশোরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক ধামোরহাটকে হারিয়ে নতুন কুঁড়ি স্পোর্টসে চ্যাম্পিয়ন মান্দা দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় র‍্যাবের অভিযান, জব্দ লাখাধিক নকল সিগারেট লক্ষ্মীপুরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বান্দরবান ভ্রমণের পর অধ্যাপকের মৃত্যু, জাপানিজ এনকেফালাইটিস নিয়ে উদ্বেগ কুড়িগ্রাম সদর হাসপাতালে নথিপত্র সরানো নিয়ে উত্তেজনা, দুই কর্মচারীকে আটকের অভিযোগ নওগাঁয় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু, এলাকায় শোক ও চাঞ্চল্য সীমান্তে নজরদারি জোরদার, জনসচেতনতায় বিজিবির মাইকিং হাওর কৃষকদের পাশে এমপি বাবর, ক্ষয়ক্ষতির তালিকা পুনর্গঠনের ঘোষণা

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, জোরদার টহল

নাজিমুল ইসলাম স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম
Oplus_131072

দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে কুড়িগ্রাম সীমান্ত এলাকায় নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৯ মে) সকালে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর, চর নারায়ণপুর ও ফুলবাড়ী সীমান্ত এলাকা ঘুরে দেখা যায়, কাঁটাতারের বেড়ার পাশে বিজিবি সদস্যরা নিয়মিত টহল দিচ্ছেন। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর বাড়তি নজরদারি রাখা হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় চলাচলকারী সাধারণ মানুষকেও সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। তিনি বলেন, “দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবি বদ্ধপরিকর। অতীতে যেসব এলাকা দিয়ে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে, সেসব স্থানে বাড়তি নজরদারি ও টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।”
বিজিবি সূত্রে জানা গেছে, প্রায় ১৫০ কিলোমিটার দীর্ঘ কুড়িগ্রাম সীমান্তের নাগেশ্বরী, ফুলবাড়ী ও ভুরুঙ্গামারী এলাকাকে অধিক গুরুত্ব দিয়ে নজরদারির আওতায় আনা হয়েছে। সম্ভাব্য অনুপ্রবেশের স্থানগুলো চিহ্নিত করে সেখানে গোয়েন্দা তৎপরতা এবং স্থানীয় পর্যায়ে তথ্য সংগ্রহও বাড়ানো হয়েছে।
এদিকে সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সীমান্তবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিজিবি। সীমান্তে বাড়তি নিরাপত্তা ব্যবস্থায় স্থানীয়দের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে।



ফেসবুক কর্নার