June 4, 2026, 7:53 pm
শিরোনাম :
বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কথিত নিয়োগ বাণিজ্য: ভাইরাল অডিওতে উন্মোচিত প্রভাব খাটানোর অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

মান্দায় বিশেষ অভিযানে ৩০ লিটার চোলাই মদ উদ্ধার, আটক ২

জালাল হোসেন নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চক সাবাই গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেছে মান্দা থানা পুলিশ। এ ঘটনায় দুই নারীকে আটক করা হয়েছে।
শনিবার (৯ মে) রাত সাড়ে ৯টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন—চক সাবাই গ্রামের সুমন কুমার প্রামাণিকের স্ত্রী শিমলা রানী (১৯) এবং রিপন কুমার প্রামাণিকের স্ত্রী সিমা (২৬)। তবে অভিযানের সময় আরও দুই ব্যক্তি পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার এসআই আশীষ কুমার সান্যালের নেতৃত্বে পুলিশের একটি দল চক সাবাই গ্রামে অভিযান চালায়। এ সময় একটি বাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দেশীয় তৈরি চোলাই মদ উৎপাদন ও বিক্রির তথ্য পাওয়া যায়।
পরে পুলিশ বাড়িটিতে তল্লাশি চালিয়ে একটি পাতিল ও ৪০টি প্লাস্টিকের বোতলে সংরক্ষিত মোট ৩০ লিটার চোলাই মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
মান্দা থানা পুলিশ জানায়, আটক দুই নারীসহ পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার