May 14, 2026, 12:17 pm
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

নওগাঁয় সড়কের বেহাল দশায় চরম ভোগান্তিতে জনসাধারণ

অভয়নগর প্রতিবেদক

নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর ঠুকনীপাড়া মোড় থেকে রাঙ্গামাটি সড়কের বেহাল অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও যানবাহন চালকরা। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে গুরুত্বপূর্ণ এই সড়কটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে বলে অভিযোগ এলাকাবাসীর।
সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও কাঁদার সৃষ্টি হয়েছে। বিশেষ করে ঠুকনীপাড়া মোড় ও রাঙ্গামাটি সংযোগস্থলে রাস্তার অবস্থা অত্যন্ত নাজুক। ভারী যানবাহন চলাচলের কারণে কাঁদাময় অংশে গভীর খাদ তৈরি হয়েছে, ফলে মোটরসাইকেল, ভ্যান ও অটোরিকশা চলাচলে প্রতিনিয়ত ঝুঁকি তৈরি হচ্ছে। সামান্য বৃষ্টিতেই রাস্তা পিচ্ছিল হয়ে পড়ায় দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।
স্থানীয়রা জানান, সড়ক সংস্কারের কিছু কাজ শুরু হলেও তা খুব ধীরগতিতে চলছে। অনেক জায়গায় কাজ অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে। বর্ষা মৌসুম পুরোপুরি শুরু হওয়ার আগেই আগাম বৃষ্টিতে পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও সড়কের দুরবস্থা নিয়ে বিভিন্ন ভিডিও ও অভিযোগ ছড়িয়ে পড়েছে।
রাঙ্গামাটি হাই স্কুল ও আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতকারী শিক্ষার্থীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে। প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের কাদা ও ভাঙা রাস্তা পাড়ি দিয়ে যাতায়াত করতে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত অংশে মাটি ভরাট, ইটের খোয়া ও বালু ফেলার কাজ চলছে। পাশাপাশি পানি নিষ্কাশনের জন্য ড্রেন পরিষ্কার ও ভারী যানবাহন নিয়ন্ত্রণের বিষয়েও আলোচনা হচ্ছে। তবে এলাকাবাসীর দাবি, অস্থায়ী সংস্কার নয়, দ্রুত টেকসই ও পূর্ণাঙ্গ পাকা সড়ক নির্মাণ করতে হবে।
এলাকাবাসী এলজিইডি ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে স্মারকলিপি প্রদান করেছেন। তারা দাবি জানান, কাজের মান নিশ্চিত করে বর্ষার আগেই সংস্কারকাজ সম্পন্ন করা হোক।
স্থানীয়দের আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা নিলে নজিপুর-রাঙ্গামাটি সড়কে সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।



ফেসবুক কর্নার