June 4, 2026, 7:13 pm
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড মধ্যরাতের আগুনে পুড়ল স্বপ্নের ঠিকানা, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি টিপু নড়াইলে ১৪ বছর কম্পিউটার শিক্ষা বন্ধ: নীরব কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? প্রশ্নে শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা

কুড়িগ্রামে জলাবদ্ধতা নিরসনে ৫১ লাখ টাকার খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন

আলমগীর হোসাইন নিজস্ব প্রতিবেদক কুড়িগ্রাম

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের আরাজী পলাশবাড়ী এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সংকট নিরসনে প্রায় ৫১ লাখ ৫৩ হাজার ৯৫৫ টাকা ব্যয়ে খাল পুনঃখনন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে বাস্তবায়িত এ প্রকল্প স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন হিসেবে দেখা হচ্ছে।
রোববার (১০ মে ২০২৬) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পটির উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
প্রকল্প সূত্রে জানা যায়, আরাজী পলাশবাড়ী মৌজার দাশেরহাট ছড়া থেকে এসিল্যান্ড সংযোগ খাল পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এলাকাজুড়ে পুনঃখনন কাজ বাস্তবায়ন করা হবে। দীর্ঘদিন ধরে খালটির নাব্যতা কমে যাওয়ায় বর্ষা মৌসুমে আশপাশের বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতো। এতে কৃষিজমি, রাস্তাঘাট ও জনজীবনে চরম দুর্ভোগ নেমে আসত।
স্থানীয় বাসিন্দারা জানান, খাল পুনঃখননের ফলে পানি নিষ্কাশনের স্বাভাবিক প্রবাহ ফিরে আসবে এবং জলাবদ্ধতা অনেকাংশে কমে যাবে। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে বলে তারা আশা প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, “সরকার জনদুর্ভোগ লাঘব ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জলাবদ্ধতা নিরসন, পানি ব্যবস্থাপনার উন্নয়ন এবং গ্রামীণ অবকাঠামো শক্তিশালী করতে এ ধরনের প্রকল্প ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার