June 4, 2026, 7:13 pm
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড মধ্যরাতের আগুনে পুড়ল স্বপ্নের ঠিকানা, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি টিপু নড়াইলে ১৪ বছর কম্পিউটার শিক্ষা বন্ধ: নীরব কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? প্রশ্নে শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা

শাহ আলী মাজার এলাকায় মাদকবিরোধী অভিযান, আটকদের পুলিশের কাছে হস্তান্তর

মুনতেশাম হোসেন স্টাফ রিপোর্টার ঢাকা

রাজধানীর মিরপুরের শাহ আলী মাজার এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক কেনাবেচার অভিযোগের পর পরিচালিত হয়েছে মাদকবিরোধী অভিযান। বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ নেতাকর্মীদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে মাজার চত্বর ও আশপাশের বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং জড়িত কয়েকজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় এলাকায় মাদকসেবী ও বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন অভিযানে অংশগ্রহণকারীরা।
স্থানীয়দের অভিযোগ, শাহ আলী মাজার এলাকাটি দীর্ঘদিন ধরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছিল। দিন-রাত প্রকাশ্যে মাদকের লেনদেন চললেও কার্যকর ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বাড়ছিল। বিশেষ করে সন্ধ্যার পর এলাকাটিতে চলাচল করতে ভীতি কাজ করত বলে জানান স্থানীয়রা।
একজন বাসিন্দা বলেন, “অনেকদিন ধরেই এখানে প্রকাশ্যে মাদক বিক্রি হতো। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছিল। অভিযানের ফলে আমরা কিছুটা স্বস্তি পেয়েছি।”
অভিযান শেষে সাজ্জাদুল মিরাজ সাংবাদিকদের বলেন, সমাজকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে তারা ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছেন। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, “যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, সমাজের প্রতিটি সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে।”
এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয়রা নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার