June 4, 2026, 7:11 pm
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড মধ্যরাতের আগুনে পুড়ল স্বপ্নের ঠিকানা, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি টিপু নড়াইলে ১৪ বছর কম্পিউটার শিক্ষা বন্ধ: নীরব কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? প্রশ্নে শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা

সাংকেতিক চিহ্নে মাদক বিক্রি, ভুরুঙ্গামারীতে দম্পতি গ্রেফতার

শ্রী রামকৃষ্ণ রায় নাগেশ্বরী কুড়িগ্রাম

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অভিনব কৌশলে মাদক বিক্রির অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১০ মে) গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পাইকের ছড়া (রেললাইন) এলাকার মৃত আব্দুল শেখের ছেলে মকবুল হোসেন মন্ডল ওরফে মন্ডল (৪৯) এবং তার স্ত্রী হাসিনা বেগম (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাইকের ছড়া ইউনিয়নের রেললাইন বস্তি এলাকায় দীর্ঘদিন ধরে একটি বন্ধ মুদি দোকানের আড়ালে অভিনব পদ্ধতিতে মাদক বিক্রি চলছিল। দোকানের ঝাঁপে নির্দিষ্ট সাংকেতিক টোকা দিলেই ভেতর থেকে কাপের ফুটো দিয়ে ইয়াবা ট্যাবলেট সরবরাহ করা হতো। বাইরে থেকে দেখে দোকানটি বন্ধ মনে হলেও সন্ধ্যার পর সেখানে উঠতি বয়সী যুবক ও তরুণদের আনাগোনা বেড়ে যেত।
স্থানীয়দের সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে ভুরুঙ্গামারী থানার একটি দল দীর্ঘদিন নজরদারির পর শনিবার রাত সাড়ে ১১টার দিকে ওই দোকানে অভিযান চালায়। এ সময় ১১ পিস ইয়াবা ট্যাবলেট ও বিক্রির নগদ ৮ হাজার ৬৬০ টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে স্বামী-স্ত্রীকে আটক করা হয়।
ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন (মুন) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-১৫।



ফেসবুক কর্নার